ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

আরও পড়ুন : শরীয়তপুরে মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন

রোববার (২৬ মার্চ) সকাল ৫টা থেকে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গীস্কয়ারস্থ স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় সাথে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু সহ আর ও অনেকেই।

আরও পড়ুন : প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তাশরিফ

সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ দিবসটির উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকওায়াজ, স্বাধীনতা যুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা