সারাদেশ

অবৈধ সংযোগে ব্যাংকারের ভবনে ওয়েল্ডিংয়ের কাজ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন বহুতল ভবনে বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ যাবৎ বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করলেও শনিবার (৬ মে) সকালে অবৈধ সংযোগের কারণে বৈদ্যুতিক গোলযোগ ঘটলে বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির নজরে আসে। পল্লী বিদ্যুৎ সমিতির অফিস শনিবার বন্ধ থাকায় রবিবার ওই নির্মাণাধীন ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের বোয়ালমারী শাখার সিনিয়র অফিসার মাহবুবুর রহমান বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম সড়কে পাঁচতলা ভবন নির্মাণ করছেন। ভবনের ছাদ এবং দেয়াল নির্মাণের কাজ শেষে এখন জানালার গ্রীল বানানোর কাজ চলছে। ভবনের মালিক রড কিনে মিস্ত্রি দিয়ে ওই ভবনের নিচ তলায় গ্রীল বানাচ্ছেন। গত এক সপ্তাহ যাবত গ্রীল বানানোর কাজ চলছে। সঞ্চালন লাইনের যে স্থান থেকে অবৈধ সংযোগ নেয়া হয়েছিল ওই স্থানে শনিবার সকাল ৮টার দিকে আগুন ধরে বিকট শব্দ হয়ে আশেপাশের এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হয়ে ওই ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন ভবনের জন্য জানালার গ্রীল নির্মাণের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে যায়। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক লেনদেন বন্ধ থাকায় রবিবার এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমার মিস্ত্রি অবৈধ সংযোগ নিয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

জানতে চাইলে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মোর্শেদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগ নিয়ে ওই ভবনের জানালার গ্রীল বানানো হচ্ছিল। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির আর্থিক লেনদেন বন্ধ থাকায় কি পরিমাণ বিদ্যুৎ ওই ভবনের গ্রীল তৈরিতে ব্যবহৃত হয়েছে তা যাচাই সাপেক্ষে রবিবার আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা