বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি
সারাদেশ

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি’

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক বাণিজ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। করোনায় বিশ্ব অর্থনীতির বিপর্যয়ে শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা এখন আমাদের প্রধান লক্ষ্য।’

শনিবার (১৫ আগস্ট) দুপুরে তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়ায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীর শোক সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নছিল তার। তাই আমাদের সবার দায়িত্ব হবে জ্ঞান-গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই শোকের মাসে আমরা চিরঞ্জীব এই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো।’

‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। আমাদের অনেক আশা ছিল, দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে জাকজমক ভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার। কিন্তু করোনা সব আশা স্থগিত করে দিয়েছে।’

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম প্রমুখ।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদের অর্থায়নে ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা