ছবি : সংগৃহিত
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন : পাটগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

শনিবার (১০ জুন) উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম জিন্নাত আলী (৫৫)। তিনি চেকপোস্ট কলোনি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা, নিহত ২

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।

ওসি জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (৫০ বিজিবি) সহকারী পরিচালক এডি মোহাম্মদ রাজ মাহমুদ বলেন, আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা