ছবি : সংগৃহিত
সারাদেশ

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মশিউজ্জামান রোমেল এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেল রাজমেস্ত্রী

শনিবার (৮ জুলাই) বিকালে উপজেলার চিতুলিয়া পাড়া মাটিকাটা নদী ভাঙ্গন কবলিত এলাকায় মশিউজ্জামান রোমেল পরিদর্শন করে ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ বিতারণ করা হয়।

সাবেক আওয়ামী নেতা হাবিবুর রহমান রমজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার মশিউজ্জমান রুমেল (সিআইপি)।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায়, ম্যানেজারের কারাদণ্ড

এই সময় আরো উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী নেতা সুরুজ্জামান, অলোয়া ইউনিয়ন আওয়ামী নেতা লিটন মিয়া, গাবসারা ইউনিয়ন যুবলীগ নেতা উজ্জ্বল, উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা রাসেল, অলোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পপি, নিকরাইল ইউনিয়ন আওয়ামী নেতা মুন্জুরুল ইসলাম (ঠান্ডু) সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী, যুবলীগ, ছাত্র লীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মশিউজ্জামান রোমেল বলেন, ‘যমুনার চরাঞ্চল প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে এ এলাকার মানুষেরা। এদের মধ্যে দরিদ্রের সংখ্যাই বেশি। ভিটে-মাটি, ফসলি জমি হারিয়ে তারা আজ নিঃস্ব।

আরও পড়ুন: নাফ নদীতে ডুবে তরুণের মৃত্যু

আমরা সব সময়ই এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সহযোগিতার চেষ্টা করি। আমি স্বচ্ছল মানুষদের আহ্বান জানাই তারাও যেন সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা