সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন- নাইমুল ইসলাম (৮০), মেহের আলী (৭০) ও সোহেল রানা (৪৫)। আহতরা হলেন- ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজব (৩১)।

আরও পড়ুন : কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল জানান, সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা