ছবি: সংগৃহীত
সারাদেশ

ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ফতুল্লায় একটি আবাসিক এলাকা এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. আলম (৩৫), মো. রমজান আলী (২২) ও মো. সিফাত (১২)। তাদের সবার বাড়ি কুমিল্লায়। তারা নারায়ণগঞ্জের ফতুল্লায় চাকরি করতেন।

আরও পড়ুন: শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাদের এক সহকর্মী জানান, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩ জন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে আলমের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা