দক্ষিণাঞ্চলে বন্যায় পানি ছিল আম্পানের চেয়েও বেশি
সারাদেশ

দক্ষিণাঞ্চলে বন্যায় পানি ছিল আম্পানের চেয়েও বেশি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: টানা পাঁচদিন দক্ষিণাঞ্চলের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার (২৪ আগস্ট) নিচে নেমে গেছে। বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুম।

তিনি বলেন, পানি দীর্ঘস্থায়ী না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। যদিও বিপৎসীমার ওপর দিয়ে গত পাঁচদিন আপেক্ষিকভাবে যেভাবে পানি প্রবাহিত হয়েছে, তাতেই ইতোমধ্যে ফসলের ক্ষেত, মৎস্যঘের ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে।

বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিমাপে কাজ করছে বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস অধিদপ্তর ও সড়ক বিভাগ।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সর্বশেষ রোববার (২৩ আগস্ট) বিভাগের প্রধান প্রধান নদীর মধ্যে কয়েকটির পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। কিন্তু সোমবার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। বিভাগের জেলাগুলোতে গত ২০ আগস্ট থেকে পাঁচদিনে পর্যায়ক্রমে যে পরিমাণ পানি উঠেছে, তা সুপার সাইক্লোন আম্পানের জলোচ্ছ্বাসের চেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

তিনি জানান, বিভাগের বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও ভোলা জেলায় বন্যা পরিস্থিতি ছিল। তবে শনিবার (২২ আগস্ট) রাত থেকে নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করায় ঝুঁকিও কমে আসতে থাকে।

সর্বশেষ সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভাগের ৪২টি নদীর মধ্যে আজ পর্যন্ত ছয়টি নদীতে পানিপ্রবাহ বেশি ছিল। তবে নদীগুলো বিপৎসীমা অতিক্রম করেনি। এর মধ্যে বরিশাল জেলার কীর্তনখোলা নদীর সর্বোচ্চ পানিপ্রবাহ ছিল ২.১৭ সেন্টিমিটার। এই নদীর বিপৎসীমার পরিমাপ ২.৫৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ০. ৩৮ সেন্টিমিটার নিচ থেকে প্রবাহিত হচ্ছে পানি। ভোলা জেলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনার পানি প্রবাহিত হচ্ছে ৩.৫৫ সেন্টিমিটার। ভোলা জেলার তেঁতুলিয়া নদীর পানি প্রবাহিত হচ্ছে ২.৬৬ সেন্টিমিটার উচ্চতায়, যা বিপৎসীমার ০.২৪ সেন্টিমিটার নিচে। বরগুনার বিষখালী নদীর পানি প্রবাহিত হচ্ছে ১.৩৮ সেন্টিমিটার উচ্চতায়। পাথরঘাটা উপজেলার বিষখালী অংশে পানি প্রবাহিত হচ্ছে ১.৫৫ সেন্টিমিটার উচ্চতায় এবং আমতলী উপজেলার পায়রা/বুড়িশ্বর নদীর পানি প্রবাহিত হচ্ছে ১.৬০ সেন্টিমিটার উচ্চতায়।

উত্তর বঙ্গোপসাগরে জেগে ওঠা স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলে পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবারের বন্যায় ছয় জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা