ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে ‘দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘দৈনিক করতোয়া’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আরও পড়ুন: কাঁচিকাটায় আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শনিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় দিনটি উপলক্ষে উলিপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে হলরুমে উলিপুর প্রেস ক্লাব হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উলিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল হান্নান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ২

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাংবাদিক মোন্নাফ আলী, শহিদুল আলম বাবুল, আমিনুল ইসলাম, আব্দুল মালেক, হাফিজুর রহমান শাহীন, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু, গুণাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মুকুল প্রমুখ।

আরও পড়ুন: চরফ্যাশনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

আলোচনা শেষে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু‘র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা