সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় ২ বাইক আরোহী নিহত

জেলা প্রতি‌নি‌ধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইউপি সদস্যের অপসারণের দাবিতে মানববন্ধন

বুধবার (২০ সে‌প্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা ২ জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।

আরও পড়ুন: খড়ের গাদায় চাপা পড়ে ৩ জনের মৃত্যু

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক মো. লিটন মিয়া বলেন, এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি মোটরসাইকেল মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পারাপার হওয়ার সময় ঢাকাগামী হাসিব পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ২ জনেরই মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা