ফাইল ফটো
সারাদেশ
পরিবহন মালিকদের ধর্মঘট

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিকরা।

আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল গোডাউনে আগুন

এ কারণে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকায় যায় না। শুধুমাত্র গোল্ডেন লাইন পরিবহন পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। তারা রাজবাড়ীর পরিবহন মালিকদের সাথে আলোচনা না করে নিজেদের মতো করে ট্রিপ চালাচ্ছিল।

আরও পড়ুন: ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

এতে তাদের বাধা দেওয়ায় রাজধানীর গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায় তারা। পরবর্তীতে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। তখন সিদ্ধান্ত হয়, গোল্ডেন লাইন রাজবাড়ীতে ২ টি ট্রিপ চালাবে।

কিন্তু তারা এ সিদ্ধান্তের বাইরে একাধিক ট্রিপ চালাচ্ছিল। এতে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এ ঘটনার পরই দ্বন্দ্ব শুরু হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

তবে গোল্ডেন লাইনের সাথে এ দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও পরিবহনটিরর সাথে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা করে এবং ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে বসে বিষয়টি মীমাংসা হয়।

তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালানোয় নিজেদের ক্ষতির কথা জানান রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সদস্যরা।

আরও পড়ুন: দক্ষিণের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন যাত্রীরা। এতে ভোগান্তিতে পড়ছেন তারা। ফলে অনেকে ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারি চালিত অটোরিকশা ও লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

এক যাত্রী রিয়াজুর রহমান বলেন, ৩ দিন সরকারি ছুটি ছিল। আরেকদিন বাড়তি ছুটি নিয়ে আমি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলাম। সাথে আমার স্ত্রী ও ছোট ২ সন্তান রয়েছে। আজ ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে এসে শুনি বাস চলাচল বন্ধ রয়েছে। এখন স্ত্রী, সন্তান নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে।

এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা