সংগৃহীত
সারাদেশ

রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের ২য় চালান

জেলা প্রতিনিধি: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে এসে পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী ৪টি গাড়ি। এর আগে ভোর রাতের দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে।

নিরাপত্তার জন্য এসময় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সকল যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মহাসড়ক নিছিদ্র নিরাপত্তা রক্ষার্থে পুলিশের কয়েক শতাধিক সদস্যকে কাজ করতে দেখা যায়।

এছাড়াও ইউরেনিয়াম বহনকারী গাড়ির নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেসামরিক প্রশাসনের গাড়ীও দেখা গেছে।

আরও পড়ুন: শৌচাগারে মিলল তরুণীর মরদেহ

বৃহস্পতিবার (৫অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম বিশেষ উড়োজাহাজে করে ঢাকায় আসে। এরপর পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরও ৫টি চালান দেশে আসার কথা রয়েছে। এই ৭টি চালানে আসা জ্বালানি দিয়ে ১ বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়ার্ড ক্ষমতার ২ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা