সংগৃহীত
সারাদেশ

গৃহবধূকে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় গৃহবধূকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ চর আইরকান্দি গ্রামের ওই গৃহবধু ১১ অক্টোবর সন্ধ্যায় তার স্বামী বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয়। উপজেলার রমজানপুর এলাকার মাঝের খেয়াঘাট নামকস্থানে পৌঁছলে একই এলাকার কয়েকজন মিলে তাকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে এই ঘটনায় ঐ গৃহবধুর বাবা বাদী হয়ে জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ ৪ জনকে আসামি করে কালকিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

অপহৃত ওই গৃহবধু বাবা অভিযোগ করে জানান, ‘আমার মেয়েকে জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ ৪ জন মিলে অপহরণ করেছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

কালকিনি থানার ওসি (তদন্ত) মো.মারগুব তৌহিদ বলেন, ‘গৃহবধু অপহরণের ঘটনায় থানায় ৪ জনের নামে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা