সারাদেশ

নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ২

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- বিশনন্দী পূর্বপাড়া গ্রামের খবিরের ছেলে আদনান (৪) ও হকের ছেলে আব্দুল্লাহ (৪)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই।

আরও পড়ুন : বোয়ালমারীতে ৩ আসামি গ্রেফতার

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে চাচা আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে দুই শিশু। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন আজিজও। পরে শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইসঙ্গে আহত আজিজকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা