পাটুরিয়া-দৌলতদিয়ায় ট্রাকের দীর্ঘ সারি
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ট্রাকের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিনিধি:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। রাতে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে যানজট। এতে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ক্ষতির মুখে পড়ছেন পণ্যবাহী ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে রাতের পর রাত শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে যানবাহনের জট। এতে অতিপ্রয়োজনীয় যানবাহন, অ্যাম্বুলেস, পরিবহন, ছোট যানবাহন অগ্রাধিকার দিতে গিয়ে জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।

এতে ঘাট জুড়ে যানবাহনের ৩ কিলোমিটার পর্যন্ত সারি তৈরি হয়েছে। অন্যদিকে অতিরিক্ত যানবাহনকে দুই টার্মিনাল ও ঘাট ভরে যাওয়ার ঘাট থেকে ৭ কিলোমিটার দূরে উথুলী সংযোগ মোড় থেকে আরিচা থানা পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে সারিবদ্ধ করে রাখা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের নাব্যতা ধরে রাখতে দুইটি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলমান রয়েছে।

সান নিউজ । Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা