খুলনায় বিএনপি নেতার আত্মহত্যা
সারাদেশ

খুলনায় বিএনপি নেতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুলনা নগরীর খালিশপুর থানা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এম এ সালেক।

খালিশপুরের মুজগুন্নী মেলার মাঠ এলাকার নিজ ঘর থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত. শফি উদ্দীনের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে সালেক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা