মাছ শিকারে গিয়ে মধুমতিতে কলেজছাত্র নিখোঁজ
সারাদেশ

মাছ শিকারে গিয়ে মধুমতিতে কলেজছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন কলেজছাত্র হাবিল সিকদার (১৯)। হাবিল গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে মধুপুর এলাকার মধুমতি নদীতে ঝাকি জাল দিয়ে মাছ শিকারে যান হাবিল সিকদার। এ সময় পানিতে পড়ে আর না ওঠায় লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আ. মান্নান ও পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, নদীতে অতিরিক্ত স্রোত থাকায় তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না। দুপুর আড়াইটায় এসে উদ্ধার কাজ শুরু করেছেন খুলনার ডুবুরিরা।

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা