সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় মহাসড়কে অবরোধ  

জেলা প্রতিনিধি: বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বগুড়ায় ঢাকা-রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন।

আরও পড়ুন: পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ২ মহাসড়কের বনানী ও মাটিডালি এলাকায় অবস্থান নিয়ে লাঠি হাতে বিক্ষোভ করছেন তারা। ফলে ২ পাশে সকল যান চলাচল বন্ধ রয়েছে। অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে।

রিপোর্ট লেখার সময় (সকাল পৌনে ৯টা) মহাসড়কের ২ পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের থেকে কিছুটা দূরে অবস্থান নিয়েছে। এছাড়াও, সকাল থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল শুরু করছে।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, প্রশাসনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। দেশের মানুষ মুক্তি চায়। সেই জন্য ৩ দিনের অবরোধ দেওয়া হয়েছে। জনগণকে আমরা বলতে চাই, এই ৩ দিন আপনারা একটু কষ্ট করুন। এ কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আসবে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানায়, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা