সেমিনার ও প্রেস ব্রিফিংয়ের অতিথি ও আলোচকরা 
সারাদেশ

বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার ও প্রেস ব্রিফিং 

নিজস্ব প্রতিবেদক:

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। এতে অর্থায়ন ও তত্ত্বাবধান করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

সাতক্ষীরা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. আব্দুল মজিদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. জেল্লাল হোসেন ও তালা থানার এসআই দেব প্রসাদ দাশ প্রমুখ।

সেমিনারে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা