‘কমিউনিটি ও বিট পুলিশিং গড়বে সুশৃঙ্খল সমাজ’ 
সারাদেশ

‘কমিউনিটি ও বিট পুলিশিং গড়বে সুশৃঙ্খল সমাজ’ 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই পদ্ধতিতে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া যায়। জনগণ যদি তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত নিরাপদ সমাজ গঠন করা সহজ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপরে বিএমপির বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শাহাবুদ্দিন খান বলেন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা দরকার।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছেলে-মেয়েরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যেন ভালো থাকতে পারে, সেজন্য যেকোনো অপরাধ সংঘটন বা অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা করলে আমাদের তথ্য দিন।’

জনসম্পৃক্ত ওপেন হাউজ ডে প্রতিমাসের নির্ধারিত সময়ে সম্পন্ন করারও তাগিদ দেন পুলিশ কমিশনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা