৫ মাস পর ফের চললো খুলনা-বেনাপোল ট্রেন
সারাদেশ

৫ মাস পর ফের চললো খুলনা-বেনাপোল ট্রেন

নিজস্ব প্রতিবেদক

বেনাপোল (যশোর): করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে দীর্ঘ ৫ মাস ১০ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি।

গত ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বেতনা এক্সপ্রেস। সারা দেশে লোকাল ট্রেনগুলো ফের চালানোর সরকারি সিদ্ধান্তে শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসে বেনাপোলগামী ট্রেনটি।

দীর্ঘদিন লকডাউনে থাকার পর শনিবার সীমিত আকারে বেনাপোল-ঢাকা, খুলনা-চিলাহাঁটি, খুলনা-রাজশাহী ও খুলনা-ঢাকার মধ্যে ট্রেন চলাচলও শুরু হয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাইদুজ্জামান বলেন, আগে বেনাপোল- খুলনা বেতনা এক্সপ্রেস দিনে দুইবার চলাচল করতো। করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে ট্রেনটি এখন দিনে একবার চলাচল করবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা