সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

আরও পড়ুন : পলাতক আসামি আটক

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কটিয়াদীর গচিহাটা স্টেশনে ট্রেনটি প্রবেশের এ ঘটনা ঘটে।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দুই ট্রেনের বহু যাত্রী।

আরও পড়ুন : ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। ইঞ্জিনসহ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর পাঠানো হয়েছে। আখাউড়ার থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা