সংগৃহীত
সারাদেশ

কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত

জেলা প্রতিনিধি: কমলাপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মেয়ের কোপে প্রাণ গেল বাবার

শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ ননম্বর লাইনে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে জানায় স্টেশনটি মাস্টার হানিফ আলী। পরে রাত ৩টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুতের এ বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে রাত ৩ টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটিকে রেললাইনের উপর উঠানো হয়েছে। কিছু সময় পর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রসঙ্গত, ঢাকা থেকে রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি রাত আনুমানিক পৌনে ১২টার দিকে জয়দেবপুর জংশনের চার নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনটি আউটার সিগনালে লাইনচ্যুত হয়। ১ ও ২ নম্বর লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্নতা ঘটেনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা