সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এজাবউদ্দিন লাবলু (৪৮) নামে এক মাদ্রাসার প্রভাষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবি

শুক্রবার (১৫ ডিসেম্বর) ঠাকুরগাঁও-বা‌লিয়াডাঙ্গী সড়কের বরেন্দ্র সেচ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা শিক্ষক এজাবউদ্দিন লাবলু (৪৮) ভেলাজান আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জীববিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক ছি‌লেন।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

ইউ‌পি চেয়ারম্যান মো.ফজলুল হক জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বা‌লিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহ‌রে দিকে যাচ্ছিলেন এজাবউদ্দিন লাবলু। এ সময় ভেলাজান বাজারের সামনের সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে মারাত্মক আহত হন তি‌নি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ জানান, নিহত শিক্ষ‌কের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা