গোপালগঞ্জে প্রেমের সম্পর্ক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
সারাদেশ

প্রেম নিয়ে গন্ডগোল; নারীসহ আহত ২০ 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: প্রেমের সম্পর্ক নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,করপাড়া পশ্চিমপাড়া গ্রামের মনির মোল্লার ছেলে ও ইউসুফ সরদারের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মাঝে বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে মেয়ের বাবা ইউসুফ সরদার তার স্বজনদের নিয়ে ছেলের বাবা মনির মোল্লার বাড়িতে যান। ছেলের মোবাইলে থাকা মেয়ের ছবি মুছে ফেলতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ ফের সংগঠিত হয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় লাঠির আঘাতে দুইপক্ষের অন্তত ২০ নারী-পুরুষ আহত হয়।

গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী বলেছেন, ‘বিষয়টি শুনেছি। উভয়পক্ষই থানায় অভিযোগ দাখিল করেছে। এলাকায় পুলিশ পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা