সংগৃহীত ছবি
সারাদেশ

ইয়াবাসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গাজুরুদ্দিন ও আয়াশা খাতুন নামে দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শনিবার সন্ধা ৬টার দিকে জেলার পীরগঞ্জ পৌর শহরের রেলগেইট সংলগ্ন বটতলা থেকে তাদের আটক করা হয়।

আটক গাজুরুদ্দিন পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার রাউৎনগর মিশনপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র ও আয়াশা খাতুন একই গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী।

আরও পড়ুন : নববর্ষ উদযাপনে দগ্ধ ৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, আটককৃত নারী ও পুরুষদ্বয় একটি এফজেট মটর সাইকেল নিয়ে মাদক বহন করার সংবাদ পেয়ে আমরা পীরগঞ্জ বটতলায় অপেক্ষা করতে থাকি। তারা মোটরসাইকেল যোগে পীরগঞ্জ হয়ে রানীশংকৈল যাওয়ার পথে পীরগঞ্জ পৌর শহরের রেলগেইট সংলগ্ন বটতলায় পৌছলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে আসামি গাজুরুদ্দিন ও আয়াশা খাতুনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে করা হয় এবং তাদের ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনম ডন জানান, আটককৃতদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের ঠাকুরগাঁও আদালতে সোর্পদ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা