সংগৃহীত
সারাদেশ

হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে পিকআপভ্যানে আগুন

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ঐকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে এখনও তা জানা যায়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা