ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলাকারীদের শাস্তি দাবি ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের
সারাদেশ

ইউএনওর ওপর হামলাকারীদের শাস্তি দাবি ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার মেয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুরের মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ডের ঘণ্টব্যাপী এ মানববন্ধন বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, সহকারী কমান্ডার (সাংঠনিক) মো. আমিনুর রহমান ফরিদ, সহকারী কমান্ডার প্রফেসর মো. মিজানুর রহমান, হাজী আকরাম আলী, খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, খান মাহাবুব-এ-খোদা ও মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা কমান্ডার মো. শামসুদ্দিন ফকির ও ডেপুটি কমান্ডার মো. শামসুদ্দিন মোল্লা মানববন্ধনে বক্তব্য দেন।

বক্তারা হামলাকারীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা