দুর্ঘটনাস্থলে নিহতদের মরদেহ
সারাদেশ

আটিপাড়া ট্র্যাজেডি: কাভার্ডভ্যান চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার আটিপাড়ায় বাস-অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হন। দিবাগত রাতে কাভার্ডভ্যানটির চালক ও সহকারীর বিরুদ্ধে উজিরপুর থানায় মামলাটি করেন ওই দুর্ঘটনায় নিহত দুই ভাই আরিফ ও তারেকের ফুফাতো ভাই রাশেদুল হাসান সুমন।

নিহত ছয়জনের মধ্যে ছিলেন ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের একই পরিবারের পাঁচজন। দুই ভাই সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৩৫) ও তারেক হোসেন কাউয়ুম (২৭) ছাড়া অন্য তিনজন হচ্ছেন তাদের মা কোহিনুর বেগম (৬৫), বোন ঢাকা সিএমএইচএসে কর্মরত আর্মড ফোর্সেস নার্সেস সার্ভিসের মেজর সুরাইয়া আক্তার শিউলী (৩০) ও আরিফের শ্যালক নজরুল ইসলাম (২৮)। নিহত আরিফের তিনদিনের চার দি‌ন বয়সী নবজাতক কন্যা তামান্নার মরদেহ দাফন করতে ঢাকা থেকে ওই পাঁচজন অ্যাম্বুলেন্সে রওনা হয়েছিলেন বাউকাঠির গ্রামের বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়ায় ঘটা দুর্ঘটনায় তাদের সঙ্গে নিহত হন অ্যাম্বুলেন্সচালক কুমিল্লার মো. আলমগীর হোসেনও (৪৫)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুঠোফােনে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ছয়জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে কাভার্ডভ্যানের চালক ও সহকারীর বিরুদ্ধে উজিরপুর থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতদের মধ্যে আর্মড ফোর্সেস নার্সেস সার্ভিসের মেজর সুরাইয়া আক্তার শিউলীর মরদেহের ময়নাতদন্ত বৃহস্পতিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। গার্ড অব অনার দেওয়ার পর সন্ধ্যায় মেজর সুরাইয়া আক্তার শিউলীর মরদেহ বাউকাঠিতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল দশটায় বাড়ির পাশের মাদ্রাসা মাঠে নিহত অন্য চারজন ও নবজাতক তামান্নাসহ পাঁচজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে একই পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

অ্যাম্বুলেন্সচালক আলমগীরের মরদেহও তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে তাকে দাফন করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা