ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলার হাসারা ব্রিজ এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে (বঙ্গবন্ধু মহাসড়কের) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার মাহফুজুর রহমান রিবেন।

আরও পড়ুন: বোয়ালমারীতে দু'পক্ষের সংঘর্ষে আহত ৭

তিনি জানান, মাওয়াগামী মোটরসাইকেল বরিশাল মেট্রো হ ১২-৮৬৩৪ অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় পতিত হলে মোটরসাইকেল আরোহী ২ জন ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, শুনেছি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহী নিহত হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তারা ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ আমাদের ফাঁড়িতে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা