সংগৃহীত ছবি
সারাদেশ

গ্যাসের পাইপ ফেটে সড়কে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের গ্যাসের পাইপ ফেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন: অগ্নিকাণ্ড এড়াতে মেনে চলুন ৮ সতর্কতা

রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবরে কেইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে আগুন ধরে যায়। তবে সড়কের পাশে হওয়ায় এতে ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন: নবীগঞ্জে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান জানান, এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, ঘটনাটি সড়কের পাশে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। পরে আগুন নেভানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা