সংগৃহীত
সারাদেশ

প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুনে ৪ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : ল্যাবএইডে অবৈধ রেস্টুরেন্ট জরিমানা

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

আহতরা হলেন ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : জামালপুরে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সিগঞ্জ সড়কে একতলা টিন শেডের জে কে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে চারজন আহত হন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা