সংগৃহীত
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে শাহানা সুলতানা রিমু (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ভূমি কর্মকর্তার গাড়ি চালকের অত্যাচারে অতিষ্ঠ পরিবার

শুক্রবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী বটতল এলাকার চৌধুরীপাড়ার তাহের মাস্টার বাড়ির প্রবাসী মো. মুছার স্ত্রী।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে জুয়া খেলার সময় আটক ১৩

স্থানীয়রা বলেন, নিহত রিমুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী মোহাম্মদ মুছা প্রবাসে আছেন। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছহাব উদ্দিন জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা