ছবি: সংগৃহীত
সারাদেশ

পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৮

শনিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ভেমটিয়া গ্রামের কুদ্দুসের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন ওই উপজেলার বীরহলি গ্রামের ইউসুফ আলী ছেলে।

আরও পড়ুন: জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসানো হয়েছে

স্থানীয়রা জানান, সকালে বেলাল পীরগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে সিমেন্ট নিয়ে ফিরছিলেন। এ সময় পেছন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল রহমান অশ্রুর প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বেলাল হোসেন মারা যান।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা