অপরাধ

নক্সবন্দীর বিরুদ্ধে মামলা করে ঘরছাড়া চতুর্থ স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইসলামি বক্তা মো. হাসানুর রহমান হুসাইন নক্সেবন্দীর বিরুদ্ধে মামলা করে এখন ঘরছাড়া তার চতুর্থ স্ত্রী শিরিনা আক্তার। তার অভিযোগ, মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে তাকে। কারাগার থেকে হাসানুর রহমানের পক্ষে মামলার অন্য আসামিরা শিরিনাকে হুমকি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সন্তানদের কথা ভেবে রাজধানী ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এছাড়া মামলা থেকে সরে যেতে আইনজীবীকেও বিভিন্নভাবে চাপ দিয়ে যাচ্ছে আসামিপক্ষ।

গত ৬ মার্চ সকালে বাসা থেকে বের হয়ে আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য কোর্টে যাচ্ছিলেন শিরিনা আক্তার। এসময় রাস্তায় মামলার ৪ নম্বর আসামি সুজন মোল্লাসহ (মামা শ্বশুর) চার-পাঁচজন তার গতিরোধ করে। মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিরিনা। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন হাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী, এমন অভিযোগ করেন তিনি।
বর্তমানে স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী শিশু নির্যাতনের মামলায় কারাগারে রয়েছেন হাসানুর রহমান নক্সেবন্দী।

শিরিনা আক্তার বলেন, ‘আদালত হাসানুর রহমানকে জেলহাজতে পাঠালেও মামলার অন্য আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাকে। এতে আমি আমার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। নির্যাতন ও যৌতুকের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলাই আমার জন্য কাল হয়ে উঠেছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

হাসানুর রহমান জামিনে বের হলে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন শিরিনা। তিনি দাবি করেন, তাকে বিয়ে করার পর আরও হাসানুর রহমান আরও কয়েকটি বিয়ে করেছেন বলে পরে তিনি জানতে পারেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার ইরফান বলেন, ‘মামলা আপস করতে এবং তুলে নিতে আসামিপক্ষ বিভিন্নভাবে আমার ওপর চাপ প্রয়োগ করছে। এছাড়া আমার সঙ্গে সংশ্লিষ্ট অনেককে দিয়ে বিভিন্ন তদবিরও চালাচ্ছে। এছাড়া বাদীকেও মামলা তুলে নিতে মামলার অন্যান্য আসামিরা তাকে চাপ দিচ্ছে। নিরাপত্তা শঙ্কায় তিনি এখন ঘর ছাড়া।’

এই আইনজীবী আরও বলেন, হাসানুর রহমান নক্সেবন্দীর বিরুদ্ধে তার আরও দুই স্ত্রীর করা দুটি মামলা চট্টগ্রাম ও কুমিল্লা আদালতে চলমান রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মামলার বাদীকে শারীরিকভাবে নির্যাতন করতো হাসানুর রহমান। বিভিন্ন সময় বাদী শিরিন আক্তার তার বাবার কাছ থেকে টাকা এনে দিলেও প্রতিনিয়ত আরও যৌতুকের টাকার জন্য চাপ দিচ্ছিলো। শারীরিক নির্যাতনের কারণে গত বছরের জুন মাসে ঢাকা মেডিক্যাল কলেজে কয়েকদিন ভর্তি ছিলেন শিরিনা। পরে নারী নির্যাতনের বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। তখন পুলিশের সহায়তায় অঙ্গীকারনামা দিয়ে নির্যাতনের সে অভিযোগ থেকে রেহাই পান হাসানুর রহমান। কিন্তু এরপরও বিভিন্নভাবে বিভিন্ন সময় স্ত্রীর ওপর শারীরিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন তিনি।

গত ৩ জানুয়ারি নারী ও শিশু ট্রাইব্যুনাল ঢাকা-৩ এ একটি মামলা দায়ের করেন স্ত্রী শিরিনা আক্তার। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় নক্সেবন্দীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলের কমলাপুর থেকে তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা