অপরাধ

লকডাউন ভেঙে লুকডাউন!

চট্টগ্রাম ব্যূরো : বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টায় চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট থেকে কাজীর দেউড়ি মোড়ে আসা একটি প্রাইভেট কার থামাতে সংকেত দেয় পুলিশ। গাড়িতে ছিলেন বন্দর কর্মকর্তা পরিচয় দেওয়া নাসির উদ্দিন নামের এক ব্যক্তি।

তিনি পুলিশকে জানান, বন্দরে যাচ্ছেন। পুলিশ বললেন, বন্দর তো এদিকে না। তার ওপর গাড়ির কাগজপত্রও পাননি পুলিশ। আর এ নিয়ে ১৫ মিনিটের মতো পুলিশের সঙ্গে বন্দর কর্মকর্তার যে কথাবার্তা, তা দেখতে জড়ো হন ৩০-৩৫ জন উৎসুক জনতা।

যাদের মধ্যে ছিল না কোন সামাজিক দুরত্ব বজায়। ছিল না অনেকের মুখে মাস্কও। এমন অবস্থায় কাগজপত্র না থাকায় বন্দর কর্মকর্তার ওই গাড়িকে জরিমানা করতেও দেখা যায়। এই অভিযানে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. কামরুল ইসলাম, সার্জেন্ট সঞ্জয় ও আরাফাত।

ঠিক ১০ গজ দূরেই চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে চট্টগ্রাম সার্কিট হাউজে ব্রিফ করছিলেন জেলা প্রশাসক মমিনুর রহমানও। তিনি লকডাউন বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগসহ নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পুলিশের এমন নানা দৃশ্য দেখতে ভিড় জমান উৎসুক জনতা। যাকে লকডাউন ভেঙে লুকডাউন বলে মন্তব্য করছেন নগরবাসীর অনেকে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিও এ প্রসঙ্গে বিরুপ মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকরি ঘোষণা অনুযায়ী, যেখানে বিনা প্রয়োজনে বা জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলেই আটক বা মামলা দেওয়া হবে ঘোষণা রয়েছে। সেখানে এভাবে জড়ো হয়ে পুলিশে কার্যক্রম দেখা মোটেই কাম্য নয়। লকডাউনে এসব দৃশ্য বিস্ময়কর।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির ট্রাফিকের (দক্ষিণ) পরিদর্শক (এডমিন) মো. মহিউদ্দিন বলেন, সার্জেন্ট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এখন উৎসুক জনতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে মোবাইল কোর্ট ও থানা পুলিশের দরকার। এ বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে নগরীর ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এ বিষয়ে বলেন, সকাল থেকেই একটি চেকপোস্ট ও পাঁচটি টহল টিমের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি। পাশাপাশি অকারণে যাঁরা বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। লকডাউন কেমন চলছে দেখতে বের হওয়া এমন ২১ জনকে আটক করা হয়েছে।

লকডাউন সম্পর্কে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, চট্টগ্রামে মানুষ সফলভাবে লকডাউন পালন করছে। কিছু রিকশাচালক মাস্ক পরেনি, তাদের আমরা বিভিন্ন জায়গায় মাস্ক দিয়েছি। কিছু মানুষও বিভিন্ন অজুহাতে মাস্ক পরছে না। তাদের জরিমানা করেছি।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা