ছবি: সংগৃহীত
অপরাধ

ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

শনিবার (২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ১০ ঘটিকায় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের নির্জন খালি জায়গা থেকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- প্রমতোষ বড়ুয়ার ছেল আকাশ বড়ুয়া (২৮), রাজু বড়ুয়ার ছেলে জয় বড়ুয়া (২৬), থৈয়ারী মার্মার ছেলে চেংলামো মার্মা (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পশ্চিম কর্ণারে খালি জায়গা থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আরও পড়ুন: আগুনে মাছের আড়ৎ পুড়ে ছাই

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর সান নিউজকে জানান, সরকার মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জেলার সকল স্থানে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ সামাজিক পরিবেশ স্বাভাবিক ও মাদক চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য পুলিশের এ অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা