শিক্ষা

৫৪ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন শেষ হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : ৫৪ হাজার ৩০৪ পদে শিক্ষক নিয়োগে অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে ৩০ এপ্রিল (শুক্রবার)। এর মধ্যে আবেদনকারীরা ৩ মে রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তি অনুযায়ী http://ngirresult.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাওয়া তথ্য দিতে হবে। প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে।

অনলাইনে দেওয়া আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.gov.bd) ও এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক http://ngi.teletalk.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা যেসব প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি তারাও আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক যাদের নিবন্ধন সনদ রয়েছে তারাও আবেদন করতে পারছেন।

এদিকে গত ২৬ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক পদের প্রার্থী হিসেবে আবেদনকারীদের আগামী ৬ মে নিবন্ধন সনদের স্ক্যান কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়ছে। নির্ধারিত ছকে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের সাল, ডিগ্রির নামসহ office@ntrca.gov.bd ও ntrca2005@yahoo.com সনদের স্ক্যান কপি পাঠাতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা