বিনোদন

বলিউডে করোনার হানা, প্রথম আক্রান্ত গায়িকা কণিকা কাপুর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস হানা দিয়েছে বলিউডে। জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। প্রথম কোনো বলিউড তারকা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

শুক্রবার (২০ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কয়েক সপ্তাহ আগে কণিকা লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফিরেছেন কদিন আগেই। এরপরই তার রক্তপরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে।

এই গাইকা সম্প্রতি শতাধিক মানুষের পার্টিতে গানও গেয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, লন্ডন থেকে ফেরার পথে বিমানবন্দরে কেন তার পরীক্ষা করা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কণিকা কাপুর নিজেই তার সংক্রমণের কথা জানান। লিখেন, গত কয়েকদিন যাবত আমার ফ্লু ভাইরাসের লক্ষণ দেখা দেয়। পরীক্ষা করালে কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমি ও আমার পরিবার এখন সম্পূর্ণ কোয়ারেন্টিনে আছি, আর চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা