আওয়ামী লীগের কমিটিতে জ্যোতিকা 
বিনোদন

আওয়ামী লীগের কমিটিতে জ্যোতিকা 

বিনোদন ডেস্ক : আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে পদ পেয়েছেন অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী জ্যোতিকা জ্যোতি। ৩১ ডিসেম্বর ৯৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে সদস্য নির্বাচিত হন জ্যোতি।

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’। ২০১০ সালের শুরুর দিকে এতে অভিনয় করেন তিনি।

বিনোদন অঙ্গনে পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০১৮ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে উপনির্বাচন এবং সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জ্যোতি। কিন্তু টিকিট না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে বেশ সরব ছিলেন রাজনীতির মাঠে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা