বিনোদন

‘নাপিত’ স্ত্রীর সেবায় সন্তুষ্ট কোহলি

স্পোর্টস ডেস্ক:

মাঠে খেলা নেই। করোনার এই বিপজ্জনক সময়ে খেলোয়াড়রাও সবাই ঘরের মধ্যে আবদ্ধ। বিরাট কোহলির কথাই ধরুন। খেলা নিয়ে এতই ব্যস্ততা থাকে যে বাড়িতে তেমন একটা সময়ই দিতে পারেন না।

কিন্তু করোনার করুনায় এখন সেটা পারছেন কই। স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ভালোবাসার মুহূর্তগুলো দারুণ কাটছে ভারতীয় এই ক্রিকেট অধিনায়কের।

এক ভিডিওতে দেখা যায়, বাড়িতে নিজেদের কাজ নিজেরাই করছেন কোহলি দম্পত্তি। এমনকি চুল কাটাও! হ্যাঁ, বাইরে সেলুনে যাওয়ার উপায় নেই। স্বামীর চুলগুলো তাই যত্ন করে নিজেই কেটে দিয়েছেন আনুশকা।

কোহলির তোলা সে ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্টও করেছেন বলিউড অভিনেত্রী।

‘নাপিত’ স্ত্রীর সেবায় সন্তুষ্ট ভারতীয় অধিনায়ক বলেন, কোয়ারেন্টাইন আপনাকে এটা করে দিয়েছে, এমন কিছু বিষয় হবে আপনার, রান্নাঘরের কাঁচি দিয়ে চুল কাটার মতো। আমার স্ত্রী দারুণ এক হেয়ারকাট দিল।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে এখন ২১ দিনের লকডাউন চলছে। তাই বাড়িতেই সময় কাটাতে হচ্ছে সবাইকে।

এই সুযোগে কোহলি-আনুশকা সেই সময়টা বেশ উপভোগই করছেন বলা যায়।

ভিডিও লিঙ্ক...https://www.instagram.com/p/B-Q8gWZpYPw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা