বিনোদন

না ফেরার দেশে বলিউড অভিনেতা রঞ্জিত চৌধুরী

বিনোদন ডেস্ক:

হিন্দি সিনেমার প্রবীণ অভিনেতা রঞ্জিত চৌধুরী আর নেই। করোনায় প্রাণ হারালেন প্রবীণ এই অভিনেতা। ১৫ এপ্রিল ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

বুধবার (১৫ এপ্রিল) এই অভিনেতার বোন মঞ্চশিল্পী রায়েল পদমসী ইনস্টাগ্রামে তার মৃত্যুর খবর জানান।

রণজিত চৌধুরীর বোন একটি সাদাকালো ছবি শেয়ার করে লেখেন, ‘একজন অভিনেতা, লেখক, যাযাবর। আমরা আপনার অভাববোধ করব।’

পদমসী আরও জানান, ১৬ এপ্রিল এই অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তবে স্বজন ও শুভানুধ্যায়ীদের নিয়ে তার স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে লকডাউন শেষ হওয়ার পর।

হিন্দি সিনেমায় যখন তিনি উজ্জ্বল অভিনেতা ছিলেন, তার মধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দেন রণজিত। এরপর দীপা মেহতার হাত ধরে বেশ কয়েকটি সিনেমায় পরিচালনার কাজ করেন রণজিত। দীপা মেহতার সঙ্গে 'শ্যাম অ্যান্ড মি' পরিচালনার পর ওই সিনেমা কান উতসবে সবার নজর কেড়েছিল।

রণজিত চৌধুরীর মৃত্যুতে শোক নেমেছে সিনে মহলে।

উল্লেখ্য, রঞ্জিত চৌধুরীর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘খাট্টা মিঠা’, ‘বাতোঁ বাতোঁ ম্যায়ঁ’ ও ‘খুবসুরত’।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা