বিনোদন

পাকিস্তানে খুনের আসামি আমির খান!

বিনোদন ডেস্ক:

বলিউডের অভিনেতা আমির খানকে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল খুনিই বানিয়ে ছেড়েছে। ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে মুক্তি পাওয়া মুত্তাহিদা কোয়াদি আন্দোলনের নেতা নাকি আমির খান!

অবাক হয়েছেন নিশ্চয়ই! পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে এই ব্রেকিংয়ের সঙ্গে আমির খানের ছবিও দেখা যায়। যদিও পরে পাকিস্তানের ওই চ্যানেল তাদের ভুল বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে আমিরের ছবি পরিবর্তন করে দেয়।

চ্যানেলে প্রকাশিত সেই ব্রেকিংয়ের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার যুগে তো কোনও কিছুই মুছে ফেলা যায় না। সাংবাদিক নায়লা ইনায়ত সেই স্ক্রিনশট টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘জানা ছিল না, ভারতীয় অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে ছিল।’

লকডাউনের আমির খান তার নতুন ছবির ‘লাল সিংহ চড্ডা’র শুটিং করছেন। ছবিটি ‘ফরেস্ট গাম’ নামের হলিউড কমেডি-ড্রামার রিমেক। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা