বিনোদন

নির্মাতা ভেঙে দিলেন আলিয়ার সিনেমার সেট

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বন্ধ রাখা হয়েছে বলিউডে সব ধরনের সিনেমার চিত্রায়ণ। এ কারণে আলিয়া ভাটের অভিনীত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' সিনেমার দৃশ্যধারণ পিছিয়ে গিয়েছে।

আর এই ছবিটির জন্য ছয় কোটি টাকা ব্যয় করে হায়দরাবাদের রামুজি ফ্লিম সিটিটে তৈরি করা বিশাল সেটটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ও প্রযোজক সঞ্জয়লীলা বানশালি।

যেহেতু অনির্দিষ্টকালের শুটিং পিছিয়ে গেছে, তাই সেটের জন্য ভাড়া বহন করাটা অকারণ খরচ বলেই মনে করছেন প্রযোজক বানশালি। তিনি জানিয়েছেন সেটের জন্য যে পরিমাণ ভাড়া এখন গুনতে হচ্ছে, তার চেয়ে পরে সেট বানিয়ে নেওয়ার খরচ কম। এ কথা মাথায় রেখেই 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র সেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, এই ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। এর আগে গাঙ্গুবাঈয়ের বেশে আলিয়া ভাটের লুকও প্রকাশ্যে আনা হয়েছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা