বিনোদন

করোনা মোকাবেলায় ৫ কোটি রুপি দিলেন উর্বশী

বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় সকল দেশের মানুষ। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারতে প্রথম থেকেই সরকারের পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। এবার সে খাতায় নাম লেখালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সম্প্রতি ৫ কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন তিনি। কিছুদিন আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের ফ্রি ভার্চুয়াল নৃত্যের মাস্টারক্লাস পরিচালনা করেছেন উর্বশী।

এতে তিনি ওজন কমানো এবং বিনামূল্যে নাচ শিখেছেন। টিকটকের মাধ্যমে এই নৃত্যের মাস্টারক্লাস ১৮ মিলিয়ন দর্শক যুক্ত হয়েছেন। সেখান থেকে তিনি ৫ কোটি রুপি পেয়েছেন, যার পুরোটাই অনুদান হিসেবে দিয়ে দিয়েছেন তাই তারকা। এ প্রসঙ্গে উর্বশী বলেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু অভিনেতা, রাজনীতিবিদ বা সংগীতশিল্পীদের কাছেই না, সাধারণ মানুষের কাছেও। এমন দুঃসময়ে সবার একসঙ্গে হয়ে কাজ করা উচিৎ। তাহলেই আমরা এটিকে (করোনা ভাইরাস) হারাতে বিশ্বকে সাহায্য করতে পারবো।

এছাড়া এখন পর্যন্ত বিভিন্ন সেক্টরের যারা করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সম্প্রতি উর্বশীর ‘বিট পে ঠুমকি’ শিরোনামের একটি ভিডিও গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। এটি মুক্তির প্রতীক্ষায় থাকা ‘ভার্জিন ভানুপ্রিয়া’ সিনেমার গান। সূত্র : হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা