বিনোদন

রাধিকাকে বয়কটের দাবি

বিনোদন ডেস্ক: সামাজিক মাধ্যমে বয়কট করার দাবি উঠেছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বিরুদ্ধে।

সম্প্রতি তার অভিনীত বিতর্কিত সিনেমা 'পার্চাড'-এর একটি নগ্ন দৃশ্যের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই নেটিজেনদের ট্রলের শিকার অভিনেত্রী।

শুধু তাই নয়, এরই মধ্যে টুইটারে ট্রেন্ডিংয়ে রূপ নিয়েছে '#বয়কট রাধিকা আপ্তে'।

অভিযোগকারীরা বলছেন, রাধিকা এবং বলিউডের এ ধরনের সিনেমা দেশের সংস্কৃতিকে অপমান করছে।

প্রশ্নের মুখে ফেলছে সব শিক্ষাকে। এই সিনেমায় রাধিকার যে নগ্ন দৃশ্য অভিনয় করেছেন, তা কোনোভাবেই মানা যায় না। তাকে সবার বয়কট করা উচিত।

রাধিকা আপ্তে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "পরিচালক লিনা যাদবের 'পার্চাড' সিনেমার দৃশ্যের প্রয়োজনে আমাকে নগ্ন হতে হয়। তখন আমার মনে কোনোরকম দ্বিধা ছিল না। কারণ আমি জানতাম, আমার হারানোর কিছু নেই। তাই কোনো অস্বস্তিও কাজ করেনি।"

রাধিকার এই সিনেমার কিছু দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তুলছেন, রাধিকা কি আদৌ অভিনয় করতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন, নাকি অর্থ আর নিজেকে ফোকাস করানোই তার লক্ষ্য?

তবে এসব প্রশ্নের জবাবে রাধিকার ভাষ্য, নিজস্ব ভাবনা আর ভালোলাগা থেকেই তিনি সবসময় কাজ করেন। আর এমন কিছু করেন না, যার জন্য কখনও শাস্তি পেতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা