বিনোদন

ভেঙে পড়েছেন গৌরি

বিনোদন ডেস্ক: ছেলে জামিন না পাওয়ায় ভেঙে পড়েছেন গৌরি খান। মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়া মামলার গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। কয়েক দফা তার জামিন নামঞ্জুর হয়েছে। দেশের নামি দামি উকিল নিয়োগ করেও ছেলেকে ঘরে ফেরাতে পারছেন না শাহরুখ।

এতে ভেঙে পড়েছেন তার স্ত্রী গৌরি খান। এর মন্দ প্রভাব পড়েছে ‘মান্নাত’- এও। বদলে গেছে বাদশাহর বাড়ির পরিবেশ। বলিউডেও বিষয়টি বিব্রতকর হয়ে দেখা দিয়েছে।

আরিয়ানের জামিনের আবেদনের শুনানি রয়েছে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। বোম্বে হাই কোর্টে তোলা হবে আরিয়ানকে।

পারিবারিক বন্ধু বলেছেন আরিয়ান খানের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা গৌরির জন্য মৃত্যুর মতো।

বন্ধুরা আরও বলছেন, ‘ছেলেকে দ্রুত ফিরে না পেলে গৌরির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে। তিনি ক্রমেই আশা হারাচ্ছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা