সংগৃহীত
বিনোদন

‘দরদ’ সিনেমার শুটিং বাংলাদেশে 

বিনোদন ডেস্ক: অনন্য মামুন পরিচালনায় ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে যৌথ প্রযোজনায় ‘দরদ’ সিনেমায় শুটিং করছেন। টানা ২০ দিনের বেশি সময় শুটিং শেষে ভারত থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান।

আরও পড়ুন: রাজনীতিতে মাধুরী!

নির্মাতা মামুন বলেন, যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী এই সিনেমার ভারতের অংশের শুটিং দেশটির বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে ও সিনেমায় ৪টি গানের সবকটির শুটিং শেষ হয়েছে। এখন থেকে শুরু হবে বাংলাদেশের কাজ। তিনি আরও জানান, নির্ধারিত তারিখ ঠিক না হলেও ডিসেম্বরেই বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে। এরইমধ্যে ‘দরদ’ সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

নির্মাতা এটিকে ‘প্যান ইন্ডিয়া মুভি’ হিসাবে অবহিত করে বলেন, বাংলাদেশের পাশাপাশি ভারতের ৫টি অঙ্গরাজ্যেও সিনেমাটি মুক্তি পাবে।

আরও পড়ুন: শাহরুখের মান্নাতে বেকহ্যাম!

তিনি আরও জানান, ‘শেষ হয়েছে ‘দরদ’ সিনেমার ভারত শুটিং। শাকিব ভাইয়ের দরদে ডুবে থাকা ও আমার টিমের কঠোর পরিশ্রম এবং কামাল কিবরিয়া লিপু (প্রযোজক) ভাইয়ের যুদ্ধ, সবকিছু মিলে চেষ্টা করেছি একটি আন্তর্জাতিক মানের সিনেমা দর্শকদের উপহার দিতে।

তিনি বলেন, শাকিব ভাই নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন তাই বলতে পারি, নিজের জীবনের সেরা কাজ করেছেন তিনি। আমার বিশ্বাস, দর্শকরা এই সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখতে পাবেন।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা