পরিবেশ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে অরক্ষিত ও হুমকির সম্মুখীন, বাংলাদেশ তার একটি। এরি মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, বন্যা ইত্যাদি কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আরএর প্রভাব দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে। সাম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগের মাত্রাও অনেক অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় 'বুলবুল' বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আঘাত হানে। সুন্দরবন ঢাল হয়ে দেশকে রক্ষা করায় ক্ষতির পরিমান কিছুটা কম হয়েছে। এর আগেও বাংলাদেশ ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, সিডরসহ অনেক ঝড়ের সম্মুখীন হয়েছে।

এসব দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে। ২০০৯ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা-বিসিসিএসএপি চূড়ান্ত করা হয়। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম এই ধরণের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করে। বিসিসিএসপি ২০০৯ এ বর্ণিত কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০০৯-১০ অর্থবছরে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড- সিসিটিএফ গঠন করা হয়।

উন্নত বিশ্বের দিকে না তাকিয়ে ফান্ড গঠনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত করেছে বাংলাদেশকে। ট্রাস্ট ফান্ডের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ করার মাধ্যমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন ও এ বিষয়ে বিশেষ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ 'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কারে ভূষিত করেছে।

১৮১৮ থেকে ১৯১৮ পর্যন্ত গত একশ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিলায়। এখন থেকেই প্রটিটি দেশকে জলবায়ু রক্ষা নিজ নিজ দায়িত্ব পালন না করলে হুমকির মুখে পড়বে বিশ্বের জীববৈচিত্র। এর জন্য অধিক নজর দিতে হবে উন্নত বিশ্বকে। তবে উন্নত বিশ্বের দিকে না তাকিয়ে থেকে এখনি নিজ নিজ অবস্থান থেকে প্রতিটা দেশিকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা