ফিচার

'বুকের ভিতর হাহাকার করে'

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বোরজা ইয়াঙ্কি নামটা শুনলে বেশির ভাগ মানুষই হয়তো চিন্তে পারবেন না। তবে তার ছবিটা দেখালে কিন্তু অনেকেই বুঝে যাবেন কে এই ব্যক্তি। বিশেষত অল্পবয়সী নেটিজেনদের মধ্যে এখন ফেসবুকে বেশ জনপ্রিয় তিনি।

মূলত হাসিভরা মুখের জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বোরজা। এক গাল হাসি নিয়ে মজার কথা বলেন বিভিন্ন ভিডিওতে। আর তাতেই মশগুল নেট দুনিয়া। সম্প্রতি এই অল্পবয়সী ইউটিউবারের নতুন করে জনপ্রিয় নেটিজেনদের কাছে। আর তা হবে নাই বা কেন?

কারণ এবার যে সেই মজাদার বাচনভঙ্গিতেই বাংলা বলছেন বোরজা। বোরজার বাংলা বলার ভিডিও দেখে মজেছে নেটিজেনরা। চলতি সপ্তাহে বোরজার এমনই এক বাংলা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে।

গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৩০ লাখ ভিউ হয়েছে ভিডিয়োটিতে। শেয়ারের সংখ্যা জানেন? ৫৪ হাজার। তার সঙ্গে ১৫ হাজার কমেন্ট। বলাই বাহুল্য বেশিরভাগই বাঙালি। অনেকেই বিভিন্ন প্রবাদবাক্য বলে শোনানোর জন্য অনুরোধের আসর বসিয়েছেন কমেন্ট সেকশনে।

কানাডাবাসী বোরজা বাংলা জানলেন কী করে? অনেকেই এই প্রশ্ন করতে থাকেন। পরে অবশ্য জানা যায় তার পরিচিত এক প্রবাসী বাংলাদেশি যুবকই তাকে টুকটাক বাংলা শেখাচ্ছেন। আর তাতেই বেশ মজা পেয়েছেন বোরজা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা